ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ১২:১২:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা

ঢাকার বাইরে ডেঙ্গু দাপট দেখাচ্ছে ৭ জেলায়

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ১৮ আগস্ট ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীতে ডেঙ্গু সংক্রমণ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ঢাকার বাইরে এবার ডেঙ্গুর বাহক এডিসের ভয়াবহ দাপট দেখা গেছে সাত জেলায়। এর মধ্যে পটুয়াখালী ও পিরোজপুরের ৭০ শতাংশ বাড়িতেই এডিস মশা পাওয়া গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের ন্যাশনাল ম্যালেরিয়া এলিমিনেশন অ্যান্ড এডিস ট্রান্সমিটেড ডিজিস কন্ট্রোল প্রোগ্রামের এক জরিপে এই তথ্য উঠে এসেছে।  

আজ (শুক্রবার) স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগ থেকে বিষয়টি জানানো হয়েছে। 

অধিদপ্তর বলছে, জরিপে দেশের যে ৭ জেলায় এডিস মশার দাপট দেখা যাচ্ছে সেগুলো হলো- রাজশাহী, যশোর, পটুয়াখালী, পিরোজপুর, চট্টগ্রাম, রাঙামাটি ও সিলেট।

জরিপের তথ্য বলছে, রাজশাহী নগরীতে এডিসের লার্ভার গড় ঘনত্ব (ব্রুটো ইনডেক্স) ৪৬ দশমিক ৬৭ শতাংশ। যশোর পৌরসভায় এডিসের লার্ভার ঘনত্ব ৮০ শতাংশ, যা ঢাকার চেয়ে বেশি। বরিশাল বিভাগে পটুয়াখালী জেলার অবস্থা সবচেয়ে ভয়াবহ। এখানে ৭০ শতাংশ বাড়িতেই এডিস মশার অস্তিত্ব পাওয়া গেছে। এডিসের লার্ভার ঘনত্ব ৯৪ দশমিক ৯৫ শতাংশ।

এ ছাড়াও চট্টগ্রাম নগরীর ৩০ দশমিক ৩ শতাংশ বাড়িতে এডিস মশার বিস্তার ঘটেছে। এডিসের লার্ভার ঘনত্ব ৪৬ দশমিক ৬ শতাংশ। সিলেট নগরীর ৪০ শতাংশ বাড়িতে এডিস মশার বিস্তার দেখা গেছে। এডিসের লার্ভার ঘনত্ব ৪০ শতাংশ। রাঙামাটিতেও পৌঁছে গেছে এডিস মশা। এই জেলার ২২ শতাংশ বাড়িতে এডিস মশা পাওয়া গেছে। এডিসের লার্ভার ঘনত্ব ৩৫ শতাংশ।