ঢাকার বাতাস আজও অত্যন্ত অস্বাস্থ্যকর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৮ পিএম, ২২ ডিসেম্বর ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না ঢাকার বায়ুমানে। রাজধানীর বাতাস আজও অত্যন্ত অস্বাস্থ্যকর। ২৮৭ তে পৌঁছেছে শহরটির আজকের বায়ুমান। স্কোর আর মাত্র ১৩ পেরোলেই বিপজ্জনক বলে গণ্য হবে ঢাকার বাতাস।
রোববার (২২ ডিসেম্বর) সকাল ৯টা ১৪ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
আইকিউএয়ারের সূচক অনুযায়ী, বাতাসের কিউআই স্কোর যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তবে বায়ুর মান ভালো বলে বিবেচনা করা হয়। স্কোর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। বায়ুমান ১৫১ থেকে ২০০ পর্যন্ত হলে অস্বাস্থ্যকর হিসেবে এবং স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। বায়ুমান এই স্কোর ছাড়ালে; অর্থাৎ ৩০১-এর বেশি হলে তা বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এ হিসাবে ঢাকার সবশেষ বায়ুমান বিপজ্জনকের অনেকটা কাছাকাছি। বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ এতে অতিক্ষুদ্র বস্তুকণার (পিএম ২.৫) উপস্থিতি। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
দূষণের তালিকায় গতকালের মতো আজও শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। শহরটির বায়ুমান আজ ৫৯৮ অর্থাৎ এই শহরের বাতাস বিপজ্জনক পর্যায়ে রয়েছে। অন্যদিকে দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের দূষণ স্কোর ২৯১ অর্থাৎ সেখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর আজ। এরপরই ২৮৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











