ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কাম্পালা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৫ এএম, ৯ আগস্ট ২০২৬ রবিবার
সংগৃহীত ছবি
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। বায়ুমান সূচকে কাম্পালার স্কোর ১৮৫। তালিকায় ১৫তম অবস্থানে রয়েছে ঢাকা। আজ বায়ুর মান সূচকে ঢাকার স্কোর ৯৫, যা ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত।
রোববার (৯ আগস্ট) সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এ তথ্য দেখা যায়।
বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার শহর কুচিং, যার স্কোর ১৬১। একই স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা তালিকার তৃতীয় স্থানে রয়েছে। চতুর্থ স্থানে ১৫৬ স্কোর নিয়ে অবস্থান করছে বাহারাইনের রাজধানী মানামা। ১৪৪ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে কাতারের রাজধানী দোহা।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
- পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড, পিছিয়ে ময়মনসিংহ
- এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি
- পাসের হার ও জিপিএ-৫ এ এবারও এগিয়ে মেয়েরা
- এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল জানা যাবে দুইভাবে
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আজ বিশ্ব সিংহ দিবস
- দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
- চীনে শক্তিশালী টাইফুন ডলফিনের আঘাত, ঘরছাড়া ১০ লাখ মানুষ
- এসএসসি-সমমানের ফল প্রকাশ,পাসের হার ৬২.২৫
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭২
- হাম উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু
- সাংবাদিক নিয়োগ দিচ্ছে জাতীয় অর্থনীতি
- নতুন মায়েদের যেসব খাবার খাওয়া প্রয়োজন
- কম বয়সেই বন্ধ্যাত্বের ঝুঁকি? যে ৩ লক্ষণ অবহেলা নয়
- আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস
- মোবাইলে যে অ্যাপ থাকলে সাইবার প্রতারণায় ফাঁসতে পারেন
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কাম্পালা
- সাগরে লঘুচাপ, ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে
- বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি
- সরকারি আমন্ত্রণে সিঙ্গাপুর যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- সাংবাদিক নিয়োগ দিচ্ছে জাতীয় অর্থনীতি
- আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭২
- নতুন মায়েদের যেসব খাবার খাওয়া প্রয়োজন
- এসএসসি-সমমানের ফল প্রকাশ,পাসের হার ৬২.২৫
- নেপালের কেবল কারে অপু বিশ্বাস, ভয়ংকর অভিজ্ঞতা মুখোমুখি
- হাম উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু
- চীনে শক্তিশালী টাইফুন ডলফিনের আঘাত, ঘরছাড়া ১০ লাখ মানুষ
- পাসের হার ও জিপিএ-৫ এ এবারও এগিয়ে মেয়েরা
- আজ বিশ্ব সিংহ দিবস







