ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ৮:২১:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭ বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা আজ মহাসপ্তমী পাঁচ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি আজ খোলা থাকবে সব ব্যাংক এক দিনে হাম উপসর্গে আরও ৫ জনের প্রাণহানি

ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৭ এএম, ১২ জুলাই ২০২৬ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর দক্ষিণ গোড়ান এলাকার হাজী মসজিদের সামনে অবস্থিত একটি বাসা থেকে সানজিদা আক্তার মারিয়া নামে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় সাইফুল ইসলাম (২১) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।  শনিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। 

খিলগাঁও থানা সূত্র জানা যায়, শুক্রবার সন্ধ্যায় খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকার হাজী মসজিদের সামনে অবস্থিত একটি বাসা থেকে সানজিদা আক্তার মারিয়ার গলায় পাটের সুতলি প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করা হয়।

পরে ভুক্তভোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা হয়। মামলার পর নিহতের স্বামী সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে  স্বীকার করেছেন। সাইফুল ইসলামের মাবা ও মাতাকে কেন্দ্র করে দীর্ঘদিনের পারিবারিক ও সাংসারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।