ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ১১:৩২:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১০ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

উন্নয়ন প্রকল্পের কাজ করতে মাঝে মাঝেই রাজধানী ঢাকার নির্দিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। মঙ্গলবার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাসের লাইন স্থানান্তর কাজের টাই-ইন এর জন্য বনানী-বরিধারাসহ বেশ কিছু এলাকায় সব ধরণের গ্যাস সরবারহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহক ব্যয়ে নির্মাণ প্রকল্প বারিধারা স্কলার্স ইন্টা. স্কুল অ্যান্ড কলেজ ভবনের নিচে বিতরণ লাইন স্থানান্তর কাজের টাই-ইনের জন্য মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৫ ঘণ্টা বনানী রেলক্রসিং থেকে বনানী-এয়ারপোর্ট রোডের পূর্ব পার্শ্বে বিদ্যমান পিজিআর, স্বর্ণালী আবাসিক ভবন, আর্মি স্টেডিয়াম, নেভি হেড কোয়ার্টার এবং বারিধারা ডিওএইচএসের পার্শ্বে বিদ্যমান বিপিসির ডিপো, ট্রানজিট ক্যাম্প ও তৎসংলগ্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি, ক্যাপটিভ ও আবাসিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এরজন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

-জেডসি