ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৪:৩৮:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৭ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার কয়েকটি এলাকায় আজ দুপুর দুইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ঢাকার জুরাইন মেডিকেল রোড, জিয়া সরণি, এ কে স্কুল রোড, জুরাইন মাদ্রাসা রোড, মীর হাজীরবাগ এলাকাসহ চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস বলছে, জুরাইনে মুরাদপুর পোকার বাজার সংলগ্ন মুরাদপুর হাইস্কুল রোড এলাকায় গ্যাসের চাপ কম। এই সমস্যা সমাধানের কারণে গ্যাস পাইপলাইনের পুনর্বাসন ও সংশ্লিষ্ট সার্ভিস লাইন স্থানান্তর করা হবে। এ জন্য এসব এলাকায় সব ধরণের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

-জেডসি