ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪৩:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ

ঢাকার সদরঘাটে নৌকা ডুবে ৬ জন নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২২ পিএম, ৮ মার্চ ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে একটি নৌকা ডুবে নিখোঁজ হয়েছেন এক পরিবারের পাঁচজনসহ মোট ছয়জন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে একটি লঞ্চ ঘাট চেড়ে যাওয়ার সময় ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে ডুবে যায় বলে পুলিশ জানিয়েছে।

নৌ-পুলিশের সদরঘাট ফাঁড়ির ওসি আব্দুর রাজ্জাক বলেন, শাহজালাল নামে এক ব্যক্তি তার পরিবারের সদস্যদের নিয়ে কামরাঙ্গীরচর থেকে নৌকায় করে সদরঘাট আসছিলেন।

“১৩ নম্বর পন্টুন বরাবর নদীতে নৌকাটি এলে সুরভী লঞ্চ যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়।”

নিখোঁজরা হলেন শাহজালালের স্ত্রী সাহিদা, সাহিদার দুই সন্তন মীম (৮) ও মাহি (৬), শাহজালালের ভাগ্নী মানজিদা ও মানজিদার শিশু সন্তান (নাম জানা যায়নি) এবং আরেকজন যাত্রী।

শাহজালালকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মিটফোর্ড এবং পরে জাতীয় অর্থোপেডিকস ও পুর্নবাসন (পঙ্গু হাসপাতাল) কেন্দ্রে পাঠানো হয়।

বাকি ছয়জনের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে বলে জানান পুলিশ কর্মকর্তা রাজ্জাক।

-জেডসি