ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১২:১১:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচ জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১০ পিএম, ১৩ মে ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাতের মধ্যেই ঢাকাসহ ১০ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলকার নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (১২ মে) বিকেলে নদীবন্দরগুলোর জন্য দেয়া সতর্কবার্তায় এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিকেল ৩টা থেকে রাত ১টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ফরিদপুর, যশোর, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাবে। এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, সকালের আবহাওয়া বার্তায় জানানো হয়, সন্ধ্যা পর্যন্ত রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সব বিভাগে ঝড়বৃষ্টির এ প্রবণতা কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

আর বর্ধিত ৫ দিনের আবহাওয়া বার্তা বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে।