ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৬ পিএম, ২১ এপ্রিল ২০২৫ সোমবার
সংগৃহীত ছবি
ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের ২০২৫-২৬ কার্যনির্বাহীর নতুন কমিটি গঠন করা হয়েছে।
২ বছর মেয়াদী এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের বার্তা সম্পাদক সাহাদাৎ রানা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার সৈকত সাদিক।
আজ ২১ এপ্রিল সোমবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্রাব) এর তৃতীয় তলার হলরুমে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ইউএনবির উপদেষ্টা সম্পাদক ফরিদ হোসেন ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করেন।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর খান বাবু (দৈনিক জনতা) ও সহ-সভাপতি আঙ্গুর নাহার মন্টি (বিবার্তা ২৪ডটনেট), যুগ্ম-সম্পাদক আরাফাত মুন্না (বাংলাদেশ প্রতিদিন) ও যুগ্ম-সম্পাদক এম মামুন হোসেন (সময়ের আলো), কোষাধ্যক্ষ শাহজাহান স্বপন (এফএনএস), সাংগঠনিক সম্পাদক মেহেদী আল আমিন (বিজনেস স্ট্যান্ডার্ড), প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ লাভলী হক লাবণ্য (উইমেনআই২৪ডটকম), দপ্তর সম্পাদক রুমেল খান (জনকণ্ঠ) ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইমরান-উজ-জামান (বিটিভি)।
নির্বাহী কমিটির সদস্যরা হলেন আরিফ সোহেল (২৪ ঘণ্টা টিভি ডটকম), নাজমুল আজাদ শুক্তি (রূপবানী), শাহ আলম খান (আজকের পত্রিকা), মিল্টন আনোয়ার (৭১ টিভি), সাহাদাত পারভেজ (দেশ রূপান্তর), শামসুদ্দিন আহমেদ হীরা (জিটিভি), নুর হোসেন পিপুল (আজকের দৈনিক), আহমেদ তেপান্তর (আজকালের খবর), মো. হাসান ইমাম ইমরান (বৈশাখী টিভি), মো. সৌরভ (নিউ এইজ)।
এর আগে সংগঠনের বিদায়ী সভাপতি আরিফ সোহেলের সভাপত্বিতে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। যেখানে বিদায়ী সাধারণ সম্পাদক সাহাদাৎ রানা সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন। এছাড়া কোষাধ্যক্ষ শাহজাহান স্বপন সংগঠনের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন।
এ সময় দ্বিবার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন ঢাকাস্থ মুন্সিগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের সার্চ কমিটির প্রধান ও সংগঠনের উপদেষ্টা এ কে এম মহসীন, উপদেষ্টা স্বপন দাশগুপ্ত, উপদেষ্টা এবিএম রফিকুর রহমান, উপদেষ্টা বুলবুল আহমেদ, উপদেষ্টা নূরে জান্নাত সীমা, সিনিয়র সদস্য এস এম আবুল হোসেন, রাজু আহমেদসহ অন্যরা।
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য

