ঢাকায় অরুন্ধতী রায়ের অনুষ্ঠান বাতিল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩১ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
অনিবার্য কারণ দেখিয়ে ঢাকায় বুকারজয়ী লেখক ও বিশিষ্ট মানবাধিকার কর্মী অরুন্ধতী রায়ের পূর্বনির্ধারিত আলোচনা অনুষ্ঠানের অনুমতি বাতিল করেছে পুলিশ। মঙ্গলবার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে ওই আলোচনাসভায় বক্তব্য রাখার কথা ছিল তার। আয়োজক প্রতিষ্ঠান ছবিমেলার সম্পাদক ও আলোকচিত্রী শহিদুল আলম এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
ছবিমেলা’র ফেসবুক পোস্টে বলা হয়, ঢাকা মহানগর পুলিশ ‘অনিবার্য কারণবশত’ তাদের অনুমতি প্রত্যাহার করেছে। অনুষ্ঠানটি আয়োজনেব ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ সিদ্ধান্তে আমরা অত্যন্ত বিস্মিত।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) এবং ঢাকা মহানগর পুলিশ অনিবার্য কারণবশত এ আয়োজন স্থগিত করেছে। এর বেশি কিছু আমি বলতে পারছি না।
জানা গেছে, এশিয়ার মর্যাদাপূর্ণ আলোকচিত্র উৎসব ছবি মেলায় অংশ নিতে গত ৩রা মার্চ ঢাকা এসেছেন বুকার পুরস্কার বিজয়ী ভারতীয় লেখক অরুন্ধতী রায়। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘অ্যাটমোস্ট এভরিথিং’ শীর্ষক আলোচনায় সভা অংশ নেয়ার কথা ছিল তার। এতে অংশ নিতে আগ্রহীদের জন্য অনলাইন নিবন্ধনও চালু করেছিলেন আয়োজকরা।
উল্লেখ্য, ধানমণ্ডির একাধিক ভেন্যুতে চলছিল ‘ছবি মেলা’। এবারের প্রদর্শনীতে ২১টি দেশের ৪৪ জন শিল্পীর ৩৩টি ছবি প্রদশিত হচ্ছে। এছাড়া বিশ্বজুড়ে থাকা বিশিষ্ট আলোকচিত্র অনুশীলনকারীদের নিয়ে বিভিন্ন বিষয় বস্তুর ওপর ভিত্তি করে রয়েছে আটটি কর্মশালা। গত ২৮শে ফেব্রুয়ারি শুরু হওয়া এই উৎসব চলবে ৯ই মার্চ পর্যন্ত।
-জেডসি
- দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস জিতলেন যারা
- অনবদ্য অভিনয়, অস্কারে সেরা অভিনেত্রী জেসি বাকলি
- সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- পাকিস্তানের বিরুদ্ধে জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
- জমে উঠেছে শেষ সময়ের ঈদ বাজার
- শেষ হলো বইমেলা; ১৭ দিনে বিক্রি ১৭ কোটি টাকা
- ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- ঢাকার বাতাসের মান উন্নতির দিকে, দূষণের শীর্ষে কাঠমান্ডু
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু
- ইরাকে বিমান বিধ্বস্ত: দুই নারীসহ নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ
- দেশে ভোজ্য তেলের কোনো সংকট নেই : বাণিজ্যমন্ত্রী
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের টিকিট
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ওমরাহ ভিসার সময়সীমা নির্ধারণ করল সৌদি আরব
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- জমে উঠেছে শেষ সময়ের ঈদ বাজার
- জাবি শিক্ষার্থী খুন, পুলিশ হেফাজতে ঢাকা কলেজের শিক্ষার্থী
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ

