ঢাকায় আজ থেকে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৯ এএম, ১ ডিসেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি।
শুধু রাজধানী ঢাকায় শিক্ষার্থীদের জন্য শর্ত সাপেক্ষে বাসে হাফ ভাড়া কার্যকর হচ্ছে আজ বুধবার (১ ডিসেম্বর) থেকে। আজ থেকে সারাদেশে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসে এ ভাড়া কার্যকর হচ্ছে। পাশাপাশি ঢাকা মহানগরীতে বেসরকারি মালিকানাধীন বাসে কার্যকর হচ্ছে।
এ প্রসঙ্গে বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, আমরা বিআরটিসির সব বাসের চালক ও কন্ডাক্টরসহ সবাইকে এটি কার্যকর করতে নির্দেশনা দিয়েছি। বিআরটিসির বাসে যাতে এ নিয়ে কোনো ধরনের বাকবিতণ্ডা না হয় সে ব্যাপারে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।
সরকারি বাসে হাফ ভাড়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিএ)। কিন্তু বেসরকারি বাস মালিকদের হাফ ভাড়া ঘোষণার বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি হবে না। ফলে এতে আশ্বস্ত হতে পারছে না আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের দাবি, প্রজ্ঞাপনে অর্ধেক ভাড়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রজ্ঞাপনের দাবিতে গতকাল মঙ্গলবার বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
গতকাল সকাল সাড়ে ১১টায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে শর্ত সাপেক্ষে ঢাকায় শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার ঘোষণা দেন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতে উল্যাহ। আজ বুধবার থেকে বাসে শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদর্শনসহ কিছু শর্ত মেনে হাফ ভাড়া কার্যকর হচ্ছ।
২০১৮ সালের জুলাই-আগস্ট মাসে নিরাপদ সড়কের দাবিতে রাজধানীতে শিক্ষার্থীরা আন্দোলন করে। তাদের আন্দোলনের ৯টি দাবি ছিল। সেগুলোর একটি ছিল বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার দাবি। এ দাবি বাস্তবায়নে বাধা ছিলেন বেসরকারি বাস মালিক নেতারা। এছাড়া আমলাতান্ত্রিক জটিলতার কারণে বিআরটিসিও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। তবে শিক্ষার্থীদের দফায় দফায় আন্দোলনের চাপে এখন হাফ ভাড়া কার্যকর হচ্ছে।
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার






