ঢাকায় আসছেন না হিনা রব্বানি খার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২৪ পিএম, ২৬ জুলাই ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
শেষ সময়ে ঢাকা সফর বাতিল করেছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খার। আটটি মুসলিম রাষ্ট্রের সংগঠন ডি-এইট (D-8) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার (২৬ জুলাই) তার ঢাকায় আসার কথা ছিল।
কূটনৈতিক একটি সূত্র জানায়, ডি-এইট পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে ইসলামাবাদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খারকে পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছিল। কিন্তু শেষ মুহূর্তে তার সফর বাতিল করেছে তারা। শুধু তাই নয়, প্রতিনিধি হিসেবে দেশটির পররাষ্ট্রসচিবকেও ঢাকায় পাঠাচ্ছে না ইসলামাবাদ।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন শেষ মুহূর্তে সফর বাতিল করা হলো? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ডি-এইট মন্ত্রী পর্যায়ের বৈঠকে আংশিকভাবে ভার্চুয়ালি যোগ দেওয়ার সুযোগ রয়েছে। তাই আমাদের প্রতিনিধি দল ভার্চুয়ালি যোগ দেবে।
তবে কি পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভার্চুয়ালি সম্মেলনে যোগ দিচ্ছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিমন্ত্রী বা সচিব কে যোগ দেবেন এটা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ইসলামাবাদ প্রতিমন্ত্রী হিনাকে পাঠানোর সিদ্ধান্ত বাতিল করলেও ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এরইমধ্যে ঢাকায় অবস্থান করছে। তারা আজ ডি-এইট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডি-এইট সিসিআই) ‘বিজনেস ফোরাম অ্যান্ড এক্সপো-২০২২’-এ অংশ নিয়েছে।
সম্মেলন যোগ দিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে ঢাকা সফরের জন্য বিশেষ আমন্ত্রণ জানিয়েছিলেন। আমন্ত্রণ পাওয়ার পর ইসলামাবাদ পাক পররাষ্ট্রমন্ত্রীর বদলে প্রতিমন্ত্রী হিনাকে পাঠানোর সিদ্ধান্ত নেয়। সম্মেলনে হিনার ইসলামাবাদের হয়ে ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল।
শেষ মুহূর্তে পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঢাকা সফর বাতিলের কারণ স্পষ্ট না হলেও কূটনৈতিক চ্যানেলগুলো বলছে, দিন পাঁচেক আগে বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে ঢাকার পাকিস্তান হাইকমিশন ফেসবুকে যে ছবি প্রকাশ করেছিল, সে বিষয়ে ঢাকার প্রতিক্রিয়ায় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় তাদের। যেটা হয়তো ভালোভাবে নিতে পারেনি ইসলামাবাদ।
এর বাইরে আরও কিছু বিষয় এখানে কাজ করতে পারে। যেমন, গত বছরের ডিসেম্বরে পাকিস্তানে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠকে অংশ নিতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের। কিন্তু শেষ সময়ে তিনি সফরটি বাতিল করেন। তার বদলে সেখানে পাঠানো হয় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনকে। এছাড়া চলতি বছর মার্চের মাঝামাঝি পাকিস্তানের ইসলামাবাদে দুই দিনব্যাপী ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের ৪৮তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে আমন্ত্রণ জানানো হলেও তিনি দেশটি সফরে যাননি। সেখানেও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনকে পাঠায় ঢাকা।
২০১২ সালে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ঢাকা সফরে আসেন হিনা রব্বানি। সে সময় ইসলামাবাদে অনুষ্ঠিত ডি-এইট শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে এসেছিলেন তিনি। এরপর প্রায় ১০ বছর পাকিস্তানের কোনো মন্ত্রী বাংলাদেশ সফরে আসেননি।
এদিকে, ডি-এইট পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে আসছেন না ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির-আব্দুল্লাহিয়ানও। শেষ মুহূর্তে এসে সফর বাতিল করেছেন তিনি।
বাংলাদেশ ছাড়া ডি-এইট (D-8) এর সদস্য রাষ্ট্রগুলো হলো- পাকিস্তান, তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া ও নাইজেরিয়া।
বুধবার (২৭ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন উদ্বোধন করবেন।
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭











