ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ১৪:১৫:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৪ পিএম, ৩১ জুলাই ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা আসছেন মার্কিন আন্তর্জা‌তিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন। ভারত, বাংলাদেশ ও কুয়েত সফ‌রের অংশ হি‌সে‌বে আগামী ৬ আগস্ট বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ এই প্রতিনিধির ঢাকায় পৌঁছা‌নোর কথা র‌য়ে‌ছে।

কূট‌নৈ‌তিক সূত্রে এসব তথ্য জানা গে‌ছে। সূত্র জানায়, আগামী ২‌ থে‌কে ১০ আগস্ট মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন তিন দেশ সফর কর‌বেন। দেশগু‌লোর তা‌লিকায় র‌য়ে‌ছে- ভারত, বাংলা‌দেশ ও কু‌য়েত। আগামী ৬ আগস্ট তার ঢাকায় আসার কথা র‌য়ে‌ছে।

কূট‌নৈ‌তিক সূত্রগু‌লো বল‌ছে, বাইডেন প্রশাসনের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফ‌রে ওয়া‌শিংট‌নের বহুপা‌ক্ষিক স্বার্থ সং‌শ্লিষ্ট বিষয়ের পাশাপা‌শি বর্তমান বৈ‌শ্বিক প‌রি‌স্থি‌তি‌তে খাদ্য নিরাপত্তা ইস্যুটি গুরুত্ব পা‌বে। এছাড়া বৈ‌শ্বিক স্বাস্থ্য ব্যবস্থা, মানবা‌ধিকার ও রো‌হিঙ্গা ইস্যু থাক‌বে আলোচনার টে‌বি‌লে।

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফ‌রে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা‌দের স‌ঙ্গে বৈঠক হ‌বে ব‌লে আশা করা হ‌চ্ছে।