ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১১:২৪:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা

ঢাকায় ইন্দোনেশিয়া দূতাবাসের কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৬ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকায় আচমকা ইন্দোনেশিয়া দূতাবাসের সিটি হারওয়ানসইয়া নামের এক প্রশাসনিক কর্মকর্তা মারা গেছেন। তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স হয়েছিল ২৮ বছর।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের তরফ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই কর্মকর্তার মারা যাওয়ার খবরটি নিশ্চিত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রীর শোক: এদিকে বিজ্ঞপ্তি মতে, ইন্দোনেশিয়া দূতাবাসের এ প্রশাসনিক কর্মকর্তার অকাল মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ড. মোমেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি. সুমারনোকে ফোন করে বিস্তারিত খোঁজখবর নেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যাবতীয় সহায়তার আশ্বাস প্রদান করা হয়। রাষ্ট্রদূত রিনা তার প্রয়াত সহকর্মীর খোঁজখবর নেওয়ার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

-জেডসি