ঢাকায় ওয়ার্ডে ওয়ার্ডে করোনার টিকা দান শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৮ এএম, ২৩ নভেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ডগুলোতে মঙ্গলবার থেকে করোনার টিকা দেয়া শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ কর্মসূচি সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে বিকাল ৩টা পর্যন্ত।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৫ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে মোট ৫৪টি ওয়ার্ড রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রধান অধ্যাপক ডা. শামসুল হক সোমবার রাতে এ কথা জানিয়েছেন।
বিশেষ এই কর্মসূচিতে যাদের নিবন্ধন করা আছে, তাদের পাশাপাশি নিবন্ধন করেননি এমন ব্যক্তিরাও টিকা নিতে পারবেন বলে তিনি জানান।
শামসুল হক জানান, ওয়ার্ডভিত্তিক এই টিকাদান কর্মসূচিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া হবে। প্রথম ডোজ নেয়ার দুই মাস পর একই কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ নেয়া যাবে।
তিনি আরও জানান, ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নিম্ন আয়ের এলাকাগুলোয় এ টিকা দেয়া হবে। গত ১৬ -১৯ নভেম্বর ঢাকার কড়াইল বস্তিতে টিকাদান কার্যক্রম চালানোর সময়ই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
তিনি বলেন, ‘বিশেষ এই কর্মসূচিতে যাদের নিবন্ধন করা আছে, তাদের পাশাপাশি নিবন্ধন করেননি এমন ব্যক্তিরাও টিকা নিতে পারবেন। যদি কারও জাতীয় পরিচয়পত্র না থাকে, তাহলে তিনি কাউন্সিলরের কাছ থেকে নেয়া সার্টিফিকেট অথবা জন্মনিবন্ধন সার্টিফিকেটও ব্যবহার করতে পারবেন। এটার পরও আরেকটা সুবিধা রয়েছে, সেটা হলো কার্ড দিয়ে আমরা টিকা দিয়ে দিব। পরবর্তীতে তিনি রেজিস্ট্রেশন করে তার সার্টিফিকেট তুলে নিতে পারবেন।’
গত ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে টিকাদান শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী সোমবার পর্যন্ত সারাদেশে ৫ কোটি ৫২ লাখ ৯৯ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছে। এরইমধ্যে দুই ডোজ টিকা নিয়েছে ৩ কোটি ৫১ লাখ ২০ হাজারের বেশি মানুষ। সোমবার পর্যন্ত ৬ কোটি ৮৮ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন করেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’









