ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ৫:৩২:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

ঢাকায় কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ৭ জুন ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর রেল সংযোগ স্থাপনে পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানীর কিছু এলাকায় কাল মঙ্গলবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

গ্যাস না থাকা এলাকাগুলো হলো-কমলাপুর রেলস্টেশন থেকে টিটিপাড়া, সায়েদাবাদ বাস টার্মিনাল, মুগদা, গোলাপবাগ, বেলতলা, মানিকনগর, অতীশ দীপঙ্কর রোড, আর কে মিশন রোড, গোপীবাগ, উত্তর যাত্রাবাড়ী ও ধলপুর।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পদ্মা সেতুর রেল সংযোগ স্থাপনে পাইপলাইন স্থানান্তর কাজের জন্য ৮ জুন, মঙ্গলবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত (১২ ঘণ্টা) কমলাপুর রেলস্টেশন থেকে টিটিপাড়া, সায়েদাবাদ বাস টার্মিনাল, মুগদা, গোলাপবাগ, বেলতলা, মানিকনগর, অতীশ দীপঙ্কর রোড, আর কে মিশন রোড, গোপীবাগ, উত্তর যাত্রাবাড়ী ও ধলপুর এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সরবরাহ বন্ধ থাকায় পার্শ্ববর্তী এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও জানিয়েছে তিতাস। সাময়িক অসুবিধার জন্যে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

-জেডসি