ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ২০:২৩:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

ঢাকায় গ্যাস লাইনে বিস্ফোরণে শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:১০ এএম, ২৬ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

রাজধানীর মিরপুরে গ্যাস লাইনে বিস্ফোরণে একই পরিবারের ৩ সদস্য দগ্ধ হয়েছেন। এ ঘটনায় এক শিশু নিহত হয়েছে।

মিরপুর ১১ নম্বর সেকশনের ৪ নম্বর রোডের ৪ নম্বর বাড়ির ৫ তলা ভবনের নীচ তলায় মঙ্গলবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন, মানিক (৩৫), তার স্ত্রী মিনা (২৮) ও তাদের ৭ মাসের ছেলে সন্তান তামিম।

দগ্ধ অবস্থার শিশু তামিমকে ঢামেক বার্ণ ইউনিটে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টায় তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, মানিক ও মিনার অবস্থা সংকটাপন্ন। তাদের শরীরের অাশি ভাগের বেশি অংশ দগ্ধ হয়েছে।