ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ০:২৩:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

ঢাকায় ডেঙ্গুতে শিশুসহ দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৫ পিএম, ১৩ আগস্ট ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত ঢাকায় ৫ বছর বয়সী শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সামিয়ার (৫) মৃত্যু হয়।

আর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে সকাল ১০টার দিকে মৃত্যু হয় মাহবুবুল হক নামে ৩৫ বছর বয়সী এক ব্যক্তির।

সোহরাওয়ার্দী হাসপাতালের উপ পরিচালক মামুন মোর্শেদ জানান, দুদিন আগে আগারগাঁও তালতলা থেকে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল সামিয়া। সে ছিল শক সিনড্রোমের রোগী। ভোর সাড়ে ৬টায় শিশুটি মারা যায়।

এদিকে বিএসএমএমইউ হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. নাজমুল করিম জানান, বিএসএমএমইউতে মারা যাওয়া মাহবুলের বাড়ি রাজবাড়ীর পাংশায়। ঈদের দিন বিকাল ৪টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে বিএসএমএমইউতে নিয়ে আসা হয়। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। আজ সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

সব মিলিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়েছে; এর মধ্যে চলতি আগস্ট মাসের প্রথম ১১ দিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ২৫ হাজার মানুষ।

সরকার চলতি বছর ডেঙ্গুতে ৪০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হলেও ঢাকার বিভিন্ন হাসপাতাল ও জেলার চিকিৎসকদের কাছ থেকে অন্তত ১২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

-জেডসি