ঢাকায় নারী খুন : হাত-পা বাঁধা লাশের পাশে পড়ে ছিল কনডম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১০ পিএম, ৬ জুন ২০২০ শনিবার
পল্লবীতে নির্মাণাধীন একটি ভবনে ত্রিশোর্ধ এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
রাজধানীর পল্লবীতে নির্মাণাধীন একটি ভবনে ত্রিশোর্ধ্ব এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার দুপুরে পল্লবীর সেকশন ১২, ই-ব্লকের ৩ নম্বর রোডের ৪ নম্বর নির্মাণাধীন ভবনের ৬ তলার ছাদ থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ সময় লাশের পাশ থেকে বেশ কিছু কনডম ও ভিজিটিং কার্ড জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য ভবন মালিক তুহিনসহ চারজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিম আলামত সংগ্রহ করছে। ধর্ষণের পর ওই নারীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শনিবার দুপর ১২টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় রশি দিয়ে তার হাত, পা বাঁধা ছিল। এ ছাড়া মুখে ওড়না ঢুকানো ছিলো। ওই ভবনটি পাঁচ তলা পর্যন্ত সম্পন্ন। উপরের এক তলায় নির্মাণ কাজ চলছে। চারতলা থেকে নিচতলা পর্যন্ত ভাড়া দেওয়া। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো এক সময়ে এই ভবনেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তাকে।’
পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টার পাশাপাশি থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।’
তিনি আরও বলেন, ‘ঘটনায় জড়িতদের শনাক্তে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ওই নির্মাণাধীন ভবনের আশপাশ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যাকাণ্ডের আগে ওই নারী ধর্ষণের শিকার হয়েছেন কি না তা জানা যাবে।’
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- ১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন










