ঢাকা, শুক্রবার ০৬, ফেব্রুয়ারি ২০২৬ ৭:৪৬:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট

ঢাকায় নিজ ঘরে মা-বাবা-মেয়ের লাশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৬ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকার হামিদা পাম্পের পাশের গলির একটি বাড়ি থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে লাশগুলো উদ্ধার করা হয়। এছাড়া ওই পরিবারের অপর এক সদস্যকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- মাসুদ রানা (৫০), তার স্ত্রী মৌসুমী ইসলাম (৪০) ও মেয়ে জান্নাতুল (২০)।

বিষয়টি নিশ্চিত করে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জামাল উদ্দিন বলেন, আজ সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষ ও নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে আমাদের টিম রয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে থানা পুলিশ।

-জেডসি