ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৪ পিএম, ১১ জুলাই ২০২২ সোমবার
ফাইল ছবি
শত ভোগান্তি উপেক্ষা করে যারা পরিবারের সঙ্গে ঈদ করতে গ্রামে গিয়েছিলেন, তাদের মধ্যে অনেকেই জীবিকার তাগিদে ঢাকায় ফিরতে শুরু করেছেন। ঈদের পর দিন বিকেল থেকে অনেকেই ঢাকায় ঢুকতে শুরু করেছেন। যাদের অফিস বা কর্মক্ষেত্র আগামীকাল থেকে খুলছে, তারাই মূলত আজ ঢাকায় ফিরছেন।
সোমবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর গাবতলী, কল্যাণপুর গিয়ে দেখা গেছে, দেশের বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার বাসগুলো যাত্রী নিয়ে ঢাকায় ঢুকছে। তবে ঈদের পর দিনই ঢাকায় আসা মানুষের সংখ্যা খুব একটা বেশি নয়। বেশিরভাগ বাস অর্ধেক যাত্রী নিয়ে ঢাকায় ঢুকছে।
কল্যাণপুর, টেকনিক্যাল, গাবতলীর বাস কাউন্টারে কথা বলে জানা গেছে, নির্দিষ্ট জেলাগুলোতে দুপুর পর্যন্ত যেসব বাসগুলো ছেড়ে এসেছে সেই বাসগুলো মূলত বিকেল-সন্ধ্যার দিকে ঢাকায় ঢুকছে। ঈদের পর দিন হওয়ায় এসব বাসে যাত্রী খুব বেশি ছিল না। মূলত জেলা থেকে যে বাসগুলো রাতে ছেড়ে আসবে সেগুলোতেই বেশি ছাত্রী ঢাকায় আসবে। কারণ অনেকের অফিস আগামীকাল খুলবে, এসব যাত্রীরা কাল থেকে তাদের কর্মক্ষেত্রে যোগ দেবেন।
চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা দেশ ট্রাভেলসের বাসটি রাজশাহী, নাটোর থেকে যাত্রী নিয়ে ঢাকায় ঢুকেছে বিকেলের দিকে। বাসটিতে যাত্রী ছিলেন একটি বেসরকারি কোম্পানির মার্কেটিং বিভাগে চাকরি করা শহিদুল ইসলাম পাটোয়ারি। তিনি বলেন, বেসরকারি চাকরি করি, তাই ছুটি এমনিতেই কম। আর এবার ঈদের ছুটি পেয়েছি মাত্র ৩ দিন। কাল থেকে অফিস শুরু তাই বাধ্য হয়ে ঈদের পরের দিনই ঢাকায় ফিরতে হলো। এত ভোগান্তি করে ঈদ করতে বাড়িতে গিয়েও থাকা হলো না, জীবিকার তাগিদে আজই ফিরে আসতে হলো।
পাবনা থেকে রাজধানীর টেকনিক্যাল পর্যন্ত আসা পাবনা পরিবহনের যাত্রী সাজ্জাদ হোসেন বলেন, কাল থেকে অফিস, তাই আজ বাধ্য হয়েই ঢাকায় আসা। এবার ঈদের ছুটি সবারই কম তাই যাদের অফিস কাল থেকে তারা সবাই আজ ঢাকা ফিরে আসতে শুরু করেছেন। যদিও স্ত্রী সন্তানদের গ্রামের বাড়িতে রেখে এসেছি, তারা পরে আসবে। কিন্তু আমার অফিস থাকার কারণে অনেকটাই বাধ্য হয়ে ঈদের পরের দিন ঢাকায় আসা।
রাজধানীর কল্যাণপুরে দেশ ট্রাভেলসের কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত আব্দুল্লাহ আল মামুন বলেন, এবার ঈদের ছুটি কম থাকায় অনেকে আজ ঢাকায় ফিরছেন। বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা যেসব বাস ঢাকায় এখন ঢুকছে তারা মূলত দুপুরের দিকে ওই জেলা থেকে ছেড়ে এসেছে। তাই তুলনামূলক যাত্রী কম। তবে সন্ধ্যার পর বা রাত থেকে যেসব বাস ওইসব জেলা থেকে ছেড়ে আসবে সেসব বাসে পর্যাপ্ত যাত্রী থাকবে। কারণ ঈদের পরের দিন সকাল সকাল অনেকেই ঢাকায় আসতে চায়নি। তবে যাদের কাল থেকে অফিস শুরু এমন যাত্রীরা সন্ধ্যায় বা রাতে রওনা হয়ে ভোরের দিকে ঢাকায় পৌঁছাবেন।
- ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের
- শান্তিপূর্ণ ভোটে আশাবাদী আফরোজা আব্বাস
- নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র
- উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন
- রাজধানীসহ সারা দেশে ভোটগ্রহণ চলছে
- দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব
- কক্সবাজারে নারী ভোটারদের উপস্থিতি বেশি
- ট্রাম্পকে নিয়ে তর্ক করায় মেয়েকে গুলি করে হত্যা
- জীবদ্দশায় একুশে পদক পাওয়া ভাগ্যের ব্যাপার: ববিতা
- নারী এজেন্টদের হেনস্তার অভিযোগ করলেন জারা
- ভোট দিলেন জুবাইদা রহমান ও জাইমা রহমান
- তাসনিম জারা ভোট দিলেন ঢাকা-১১ আসনে
- ঢাবি কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম
- ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
- রাজধানীজুড়ে ভোটকেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তা
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
- তাসনিম জারা ভোট দিলেন ঢাকা-১১ আসনে
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাবি কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম
- নারী এজেন্টদের হেনস্তার অভিযোগ করলেন জারা











