ঢাকায় বিমানবন্দর সড়কে পানি : যানজটে ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১০ পিএম, ১৪ জুলাই ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
রাতে এবং ভোরের বৃষ্টিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়ক তলিয়ে যায় পানিতে। জমে যায় হাঁটুপানি। তাতে যান চলাচলে বিঘ্ন ঘটে সকালে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।
অথচ বর্তমানে দেশের সর্ববৃহৎ এই বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিলিয়ে প্রতিদিন কমপক্ষে ১০০টি ফ্লাইট পরিচালিত হয়। প্রতিদিন প্রায় ১৩ হাজার নিয়মিত যাত্রঅ যাত্রী আসা-যাওয়া করে। এর সাথে রয়েছে হজ ফ্লাইট। তাদের সঙ্গে তিন-চার হাজার দর্শনার্থীও আসে। এছাড়া বিমানবন্দরসংশ্লিষ্ট বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী চলাচল করায় দিনের ২৪ ঘণ্টাই ব্যস্ত থাকে এই স্থানটি।
শনিবার দিবাগত রাত ও রোববার ভোরের বৃষ্টিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে পানি জমে। তাতে সড়কে চলাচলরত হাজার হাজার যানবাহন আটকে যায়। সৃষ্টি হয় ভয়াবহ যানজট।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগিরা জানায়, ঢাকা কাস্টম হাউসের সামনের সড়ক থেকে বিমানবন্দরের গোলচত্বর পর্যন্ত দীর্ঘ সড়কটির বেশ কিছু স্থান প্রায় হাঁটুসমান পানিতে টইটম্বুর হয়ে যায়। বাধ্য হয়ে সে সময় তাই বিমানযাত্রী থেকে পথচারী সবাইকে পানি পেরিয়ে চলাফেরা করতে হচ্ছিল। তাই অনেককে ফুটপাতে উঠতে পড়তে হচ্ছিল বিড়ম্বনায়।
সংযুক্ত আরব আমিরাত থেকে আসা জাহাঙ্গীর নামের এক যাত্রী বলেন, দুবাইও দেখলাম। এখন ঢাকাও দেখছি। নদীমাতৃক বাংলাদেশ নয়, খালমাতৃক দেশের পরিচয় জানতে শাহজালাল বিমানবন্দরই যথেষ্ট।
পানি জমে থাকায় প্রাইভেট কারের ভেতরে থাকা যাত্রীদেরও স্বস্তি মেলেনি। দীর্ঘ যানজট ছড়িয়ে পড়ে বিমানবন্দরের মসজিদের সামনের সড়ক পর্যন্ত। পানিতে আটকে থাকায় বেশ কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেট কার বিকল হয়ে থাকতে দেখা যায়। এতে যানজট দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে। গাড়ির সারি দীর্ঘ হতে হতে বিমানবন্দর থেকে খিলক্ষেত ছাড়িয়ে একেবারে বনানী রেল গেটে গিয়ে ঠেকে।
ট্রাফিক পুলিশের কন্ট্রোলরুম সূত্র জানায়, রাস্তায় পানি জমে থাকায় গাড়িগুলো ধীর গতিতে চলায় যানজটের সৃষ্টি হয়েছে। পানি নেমে গেলে যান চলাচল স্বাভাবিক হবে।
বিমানবন্দরের নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক কর্মকর্তা বলেন, পানিনিষ্কাশনব্যবস্থা বলতে কিছুই নেই এখানে। তাই অল্প বৃষ্টিতেই নাকাল হতে হয়। একটি গাড়ি নষ্ট হলে অবস্থা আরও বেগতিক হয়। রেকার আনা যায় না। নালার মুখগুলো মাটি ও বালুতে আটকে থাকে। সিভিল অ্যাভিয়েশন (বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ) থেকে এগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না।
-জেডসি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?









