ঢাকায় সুষমা স্বরাজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৬:৪২ পিএম, ২২ অক্টোবর ২০১৭ রবিবার
দু’দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। রোববার (২২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে তাকে বহনকারী বিশেষ প্লেনটি রাজধানীর কুর্মিটোলা বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে অবতরণ করে।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
বিকেল সাড়ে ৪টায় হোটেল সোনারগাঁওয়ে দুই দেশের চতুর্থ যৌথ পরামর্শক কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং ভারতের পক্ষে সুষমা স্বরাজ।
এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় সুষমা স্বরাজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন।
এদিকে রাত ৮টায় হোটেল সোনাগাঁওয়ে বিএনপি চেয়ারপাসন খালেদার জিয়ার সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, সোমবার সকালে বারিধারায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। এছাড়া ভারতের অর্থায়নে বাস্তবায়িত ১৫টি উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন নিয়েও পর্যালোচনা হবে। এছাড়াও দুই দেশের প্রধানমন্ত্রীর পারস্পরিক সফরে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা করবে ভারত-বাংলাদেশ যৌথ কমিশন। বৈঠকে তিস্তার পানি বণ্টন চুক্তি ও রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হবে।
২০১৭ এপ্রিলে ভারত সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৫ সালের জুন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফর করেন।
সাড়ে ৩ বছর পর যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকে অংশ নিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশে আসলেন। সবশেষ ২০১৪ সালে বিজেপি ক্ষতমায় আসার একমাস পর মে মাসে তিনি বাংলাদেশে আসেন।
দু`দিনের সফর শেষে সোমবার দুপুরে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন সুষমা স্বরাজ।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট






