ঢাকায় স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহার শুরু ৯ এপ্রিল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১০ এএম, ২৪ মার্চ ২০২৫ সোমবার
সংগৃহীত ছবি
ঢাকায় আগামী ৯ এপ্রিল স্টারলিংকের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এ তথ্য জানিয়েছে।
রবিবার (২৩ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘৯ এপ্রিল আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ইন্টারকন্টিনেন্টাল হোটেল স্টারলিংকের কাভারেজের আওতায় থাকবে।’
তিনি আরো জানান, ‘আমরা বিভিন্ন সংস্থার সঙ্গে স্টারলিংকের কার্যক্রম নিয়ে কাজ করছি এবং ওই দিনটি আমাদের জন্য টেস্ট ডে বা ডেমো ডে হিসেবে কাজ করবে।’
বিনিয়োগ সম্মেলনে স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক আসবেন কিনা, এমন প্রশ্নের জবাবে বিডা চেয়ারম্যান বলেন, “তিনি এলে ইতোমধ্যে সবাই জেনে যেতেন। এখন পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। ৯০ দিনের মধ্যে পুরোপুরি কার্যক্রম চালু করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।”
ঢাকা আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন ৭ থেকে ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ৯ এপ্রিল উদ্বোধন করবেন।
আশিক চৌধুরী বলেন, ‘আমরা পাঁচটি প্রধান খাতে বিনিয়োগের সুযোগ তুলে ধরব: নবায়নযোগ্য শক্তি, ডিজিটাল অর্থনীতি, পোশাক ও টেক্সটাইল, স্বাস্থ্যসেবা ও ফার্মা এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ।’
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং বিডার ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি উপস্থিত ছিলেন।
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে


