ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ৭:৪৭:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

ঢাকা উত্তরে ভোটগ্রহণ শেষে চলছে গণনা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং ঢাকার দুই সিটির সম্প্রসারিত অংশের ১৮টি করে মোট ৩৬টি ওয়ার্ডে ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়।

এদিকে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করেই কেন্দ্রে আসেন ভোটাররা। তবে প্রতিটি কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিল কম। নির্বাচন উপলক্ষে ঢাকার দুই সিটি ও নির্বাচনী এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

তবে ঢাকার দুই সিটির প্রধান সড়কে যান চলাচলের ওপর বিধিনিষেধ শিথিল করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ ও আগের সিটি কর্পোরেশনগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হলেও এ নির্বাচনে তা ব্যবহার করেনি ইসি।

এদিকে নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেন, ভোটকেন্দ্রে ভোটার না আসার দায় নির্বাচন কমিশনের নয়। বাড়ি বাড়ি গিয়ে ভোটার আনার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর এবং প্রার্থীদের।

এছাড়া ঢাকার দুই সিটি নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, প্রধান বিরোধীদলগুলো অংশ না নেয়ায় এটা অংশগ্রহণমূলক নির্বাচন নয়। ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম।

ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম হওয়ায় হতাশা প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী শাফিন আহমেদ। তিনি বলেন, সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে ঘুরছি। কেন্দ্রে কেন্দ্রে ঘুরেও ভোটারদের দেখা পাইনি।

রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সুন্দরভাবে ভোট হচ্ছে। সব জায়গাতেই ভোটারদের প্রচণ্ড ভিড়। আশা করি ভোটাররা নির্বিঘ্নে ও নিরাপদে ভোট দিয়ে তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে জয়যুক্ত করবেন।

মেয়র আনিসুল হকের মৃত্যুর পর উত্তর সিটিতে মেয়রপদে উপনির্বাচন হওয়ার কথা ছিল ২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি। এতে দেশের বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি অংশ নিয়ে চেয়েছিল। তবে সেই নির্বাচন এক রিটের পরিপ্রেক্ষিতে স্থগিত হয়ে যায়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এ সিটিতে উপনির্বাচন করা সম্ভব না হলেও প্রায় এক বছর পর ভোট হচ্ছে। আওয়ামী লীগ এ উপনির্বাচনে অংশ নিলেও অংশ নেয়নি বিএনপি।

মেয়র পদে দলীয় প্রতীকে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত আতিকুল ইসলাম, জাতীয় পার্টির শাফিন আহমেদ, ন্যাশনাল পিপলসপার্টির আনিসুর রহমান দেওয়ান, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহীন খান এবং স্বতন্ত্র প্রার্থী আবদুর রহিম।

ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপ-নির্বাচন ছাড়াও নতুন ১৮টি ওয়ার্ড এবং ঢাকা দক্ষিণ সিটির নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ হয়।

-জেডসি