ঢাকা উত্তর সিটির ভোট নিয়ে সিদ্ধান্ত বিকেলে: সিইসি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৩ পিএম, ২২ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপ-নির্বাচন ও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সঙ্গে যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডে সাধারণ নির্বাচনের বিষয়ে বিকেলে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে নবনিযুক্ত ও পদোন্নতিপ্রাপ্ত কর্মচারীদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, সারা বছর বিভিন্ন নির্বাচন থাকে। আজকে বিকেলে কমিশন সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সাথে যুক্ত হওয়া নতুন ওয়ার্ডে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হবে।
কর্মচারীদের উদ্দেশে সিইসি বলেন, নিজেদের কর্মদক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে নিজের জ্ঞানকে প্রসারিত করা যায়। যারা রাজনীতি করেন তাদের কাছে যেতে হবে। তাদের আপনাদের কর্ম পরিধিও বোঝাতে হবে। আপনাদের মাধ্যমে দেশের সরকার প্রতিষ্ঠিত হয়। প্রত্যেকটা অনুশীলন শিক্ষণীয়। যত বেশি জানার চেষ্টা করবেন, ততবেশি ক্ষেত্র প্রসারিত হবে।
তিনি বলেন, গত কয়েকদিন আগে একটি বড় নির্বাচন গেলে। সেখানে আপনাদের কিছু বাস্তব অভিজ্ঞতা হয়েছে। সেখানে কাজ করতে গিয়ে আপনাদের যেসব বিষয়ে ঘাটতি আছে বলে মনে হয়েছে সেগুলো এই প্রশিক্ষণ থেকে জানার চেষ্টা করবেন।
-জেডসি
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











