ঢাকা ক্যান্ট গার্লস স্কুল ও কলেজের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:০৯ পিএম, ৩১ জানুয়ারি ২০১৮ বুধবার
ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- ২০১৮ মঙ্গলবার ঢাকা সেনানিবাসস্থ কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
কমান্ডার, ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড ও সভাপতি, পরিচালনা পর্ষদ ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ, ব্রিগেডিয়ার জেনারেল শেখ মুহাম্মদ রিযওয়ান আলী প্রধান অতিথি হিসেবে বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে সমাপনী দিনের প্রতিযোগিতার উদ্বোধন করেন।
প্রধান অতিথি, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, চারিত্রিক বিকাশ এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার তাগিদ দেন। তিনি শিক্ষার্থীদের আলোকিত মানুষ ও প্রকৃত দেশপ্রেমিক হওয়ার পাশাপাশি প্রযুক্তির সর্বশেষ জ্ঞান সম্পন্ন আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ গ্রহণ করার পরামর্শ দেন।
কলেজের অধ্যক্ষ, কর্নেল মো. মোস্তাফিজুর রহমান শিক্ষার্থীদের পরিপূর্ণ মানসিক বিকাশ ও মানবিক মূল্যবোধ সম্পন্ন প্রকৃত মানুষ হবার জন্য লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক ও খেলাধুলার মাধ্যমে মন ও শরীর গঠনের উপর গুরুত্ব আরোপ করেন।
কলেজের চারটি হাউসের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জাহানারা ইমাম হাউস ও রানার আপ হয় বেগম রোকেয়া হাউস। শিক্ষার্থীদের ব্যাঙ দৌড়, ২০০ মিটার দৌড়, দড়ি লাফ, মার্বেল চামচ দৌঁড়, রিলে দৌঁড়, যেমন খুশি তেমন সাজো সবকিছুই যেন অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
এছাড়া অভিভাবকদের অংশগ্রহণে পুরুষদের সেভ দ্যা বেলুন ও নারীদের মার্বেল চামচ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়া প্রায় ৪০০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি ফুটে ওঠে ‘উৎসবে বাংলাদেশ’ নামক ডিসপ্লে অনুষ্ঠান। উপস্থিত প্রধান অতিথি এবং আমন্ত্রিত অতিথিবর্গ মনোজ্ঞ এই ডিসপ্লেটি উপভোগ করেন।
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে







