ঢাকা দক্ষিণে দোকান, রেস্টুরেন্ট ও চা-স্টল বন্ধের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৭ পিএম, ২২ মার্চ ২০২০ রবিবার
করোনা: ঢাকা দক্ষিণে দোকান, রেস্টুরেন্ট ও চা-স্টল বন্ধের নির্দেশ
করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া অন্যান্য সব দোকান-পাট বন্ধের নির্দেশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
রবিবার ইউএনবি’র হাতে আসা ডিএসসিসি’র এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নভেল করোনাভাইরাসের কারণে সরকারের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা দক্ষিণে রেস্টুরেন্ট, হোটেল, চায়ের দোকান, বেকারি, কনফেকশনারি, ফুচকা-চটপটিসহ ছোট-বড় সকল প্রকার খাবারের দোকান পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত বন্ধ থাকবে।’
তবে হাসপাতাল, ক্লিনিক, প্রাথমিক স্বাস্থ্য সেবা, ওষুধের দোকান, ব্যাংক-এটিএম বুথ, ফলের দোকান, মুদি দোকান, কাঁচা বাজার, মাছ-মাংসের দোকান, স্টেশনারি, হার্ডওয়্যার, মোবাইল-ফ্লেক্সিলোডের দোকানগুলো এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান-পাট স্বাভাবিক সময় পর্যংন্ত খোলা থাকবে।
উল্লেখিত নির্দেশনাগুলো অমান্য করলে আইনগত ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি করা হয়েছে গণবিজ্ঞপ্তিতে।
প্রসঙ্গত, বাংলাদেশে শনিবার পর্যন্ত ২৪ জন করোনাভাইরাস আক্রান্ত বলে জানিয়েছে সরকার। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু






