ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১০:৫৪:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

ঢাকা-দিল্লি জেসিসি বৈঠক ১৯ জুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৯ এএম, ২৯ মে ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সপ্তম জয়েন্ট কনসালটেটিভ কমিশন (জেসিসি) বৈঠকটি আগামী ১৯ জুন নয়া দিল্লিতে অনুষ্ঠিত হবে।

ভারতে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন শনিবার (২৮ মে) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে চলতি মাসের ৩০ মে বৈঠকটি হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ সেটি স্থগিত করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করে তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে।

তবে বৈঠকের তারিখ পুনঃনির্ধারণের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানি তিনি। শুধু বলেছেন, দুই দেশের মধ্যে কিছু সমস্যা রয়েছে, যা এখনও সমাধান হয়নি।

আগামী ১৮ জুন দুই পক্ষ প্রস্তুতিমূলক আলোচনায় মিলিত হবে ইঙ্গিত করে মোমেন বলেন, মূলত জেসিসি বৈঠকটি ১৯ জুন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত এপ্রিলে ঢাকা এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়ে গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর। শীর্ষ পর্যায়ের সফরের আগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ৩০ মে দিল্লিতে বৈঠকে বসার কথা ছিল। সূত্র: বাসস