ঢাকা বার নির্বাচনে আ. লীগ সমর্থিত প্যানেল সভাপতিসহ ১৫ পদে বিজয়ী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২৪ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২১ শনিবার
ঢাকা বার নির্বাচনে আ. লীগ সমর্থিত প্যানেল সভাপতিসহ ১৫ পদে বিজয়ী
ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২১-২২ সেশনের নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল সভাপতিসহ সম্পাদকীয় ৯টি ও সদস্য ৬টিসহ মোট ১৫ পদে বিজয়ী হয়েছেন।
অপরদিকে বিএনপি ও সমমনাদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য সমর্থিত নীল প্যানেল সাধারণ সম্পাদকসহ ৩ টি সম্পাদকীয় ও সদস্য ৫ টিসহ মোট ৮ টি পদে বিজয়ী হয়েছেন।
শুক্রবার ২৬ ফেব্রুয়ারি দিনগত রাতে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুল্লাহ আবু এ ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে সাদা প্যানেলের আব্দুল বাতেন ৪ হাজার ৪৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, আর নীল প্যানেল সমর্থিত মোসলেহ উদ্দিন জসিম পেয়েছেন ৩ হাজার ৯৩৪ ভোট।
অপরদিকে, সাধারণ সম্পাদক পদে নীল প্যানেলের খোন্দকার হযরত আলী ৪ হাজার ২৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, সাদা প্যানেল সমর্থিত ফিরোজুর রহমান মন্টু পেয়েছেন ৪ হাজার ৭৩ ভোট।
সাদা প্যানেলের বিজয়ীরা হলেন- সভাপতি এডভোকেট আব্দুল বাতেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক এ কে এম সালাহউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান (তারেক), কোষাধ্যক্ষ একেএম আরিফুল ইসলাম কাওছার, লাইব্রেরি সম্পাদক শারমিন সুলতানা হ্যাপী, সাংস্কৃতিক সম্পাদক শায়লা পারভীন পিয়া, অফিস সম্পাদক জাকির হোসাইন (লিঙ্কন), ক্রীড়া সম্পাদক মো. রফিকুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক এ এস ইমরুল কায়েশ।
এই প্যানেলের সদস্য পদে বিজয়ীরা হলেন- এ বি এম ফয়সাল সারোয়ার, বাহারুল ইসলাম (বাহার), মো. মহিন উদ্দিন (মহিন), জুয়েল চন্দ্র মোদক, সুলতানা রাজিয়া রুমা ও মো. আহসান হাবিব।
নীল প্যানেলের বিজয়ীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন ও সহ-সভাপতি পদে মো. আনিসুর রহমান (আনিস) ও সাধারণ সম্পাদক খোন্দকার মো. হযরত আলী। এই প্যানেলের সদস্য পদে বিজয়ীরা হলেন- বাবুল আক্তার (বাবু), এম আর কে রাসেল, মো. হোসনী মোবারক (রকি), মো. সোহাগ হাসান রনি ও মোসা. তাসলিমা আক্তার।
এর আগে বুধবার ও বৃহস্পতিবার সকাল ৯টায় থেকে ভোটগ্রহণ শুরু হয়। মধ্যে একঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা বার ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ১৭ হাজার ৭৫৬ জন ভোটারের মধ্যে ৮ হাজার ৭০৬ জন ভোট দিয়েছেন। এরপর শুক্রবার দুপুরের পর ভোট গণনা শুরু হয়।
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ও বিএনপি সমর্থিত নীল প্যানেলে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেছেন। এর বাইরেও ক্রীড়া সম্পাদক পদ ও সমাজকল্যাণ সম্পাদক পদে দুইজন প্রার্থী নির্বাচন করছেন। যা নিয়ে মোট প্রার্থী ছিল ৪৮ জন।
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ








