ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস লকডাউন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪২ পিএম, ২৪ মার্চ ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস লকডাউন করা হয়েছে। বাইরে থেকে কোনো যানবাহন প্রবেশ করতে পারছে না। ক্যাম্পাসে যারা রয়েছেন তারা পরিচয়পত্র দেখিয়ে পায়ে হেঁটে প্রবেশ করতে পারছেন।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে ক্যাম্পাসে প্রবেশের সকল প্রবেশ পথ বেরিকেড দিয়ে বন্ধ করে দেয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং সেকশনের একজন কর্মকর্তা জানান, প্রক্টরিয়াল বডির নির্দেশে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস লকডাউন করা হয়েছে।
যদিও সরেজমিন পরিদর্শনকালে ক্যাম্পাসের কিছু কিছু প্রবেশ পথ এখনো খোলা দেখা গেছে। তবে আজকালের মধ্যে শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশের জন্য পথ খোলা রেখে বাকি সব প্রবেশ পথ বন্ধ রাখা হবে বলে জানা গেছে।
এর আগে করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একাডেমিক কার্যক্রম সাময়িক বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন। গত ১৬ মার্চ নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ঢাবি সাময়িক বন্ধে ঘোষণা করা হয়।
এরপর হলগুলোও সব বন্ধ করে দেওয়া হয়। ইতোমধ্যে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীরা হল ত্যাগ করেছেন। শিক্ষকদেরও জরুরি কাজ অনলাইনে করার নির্দেশনা দেওয়া হয়েছে।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী







