ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ০:৫৫:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলে আগুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৩ পিএম, ১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সুফিয়া কামাল হলে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে হলের প্রদীপ্ত ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ঘটনাস্থলে পৌঁছে ৯টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্তণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেওয়ান আজাদ জানান, আগুনের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা প্রথমে হল থেকে নিচে নেমে আসেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন ঘটনাস্থলে পৌঁছায়।

শিক্ষার্থীরা জানান, প্রদীপ্ত ভবনের ৮০৬ নম্বর রুমে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে হলের প্রভোস্ট এ কে এম গোলাম রাব্বানী ঘটনাস্থল পরিদর্শন করেন।