ঢাকা-১০ আসনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৩ পিএম, ২১ মার্চ ২০২০ শনিবার
ঢাকা-১০ আসনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী
ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন প্রধানমন্ত্রী।
ঢাকা-১০ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এই ভোটগ্রহণ কার্যক্রম।
এদিকে, একই দিনে গাইবান্ধা-৩ আসন ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে এ দুই আসনে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে গত ২৯ ডিসেম্বর ঢাকা-১০ আসন, ২৭ ডিসেম্বর গাইবান্ধা-৩ আসন ও ১০ জানুয়ারি বাগেরহাট-৪ আসন শূন্য হয়।
ঢাকা-১০ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন প্রার্থী। আসনটিতে উপনির্বাচনে প্রতীক বরাদ্দের পর আওয়ামী লীগের প্রার্থী মো. শফিউল ইসলাম ‘নৌকা’, বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম ‘ধানের শীর্ষ’, জাতীয় পার্টির (জাপা) মো. শাহজাহান ‘লাঙল’, বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরী ‘ডাব’, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী ‘হারিকেন’ ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) আব্দুর রহীম ‘বাঘ’ প্রতীক নিয়ে ভোটের মাঠে প্রচার চালিয়েছেন।
আসনটিতে মোট ভোটার ৩ লাখ ১২ হাজার ২৮১ জন। নির্বাচনে ১১৭টি ভোটকেন্দ্রের ৭৭৬টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হচ্ছে। ঢাকা-১০ আসনটি ধানমন্ডি ও হাজারীবাগ থানা এলাকা নিয়ে গঠিত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৪-১৮ নম্বর ওয়ার্ড ও ২২ নম্বর ওয়ার্ড এ আসনের অন্তর্ভুক্ত।
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত











