ঢাবিতে তিন দিনব্যাপী নাট্য উৎসব শুরু
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৫ এএম, ২১ নভেম্বর ২০১৮ বুধবার
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য উৎসব-২০১৯’ শুরু হয়েছে। তিন দিনব্যাপী এই উৎসব চলবে ২২ নভেম্বর পর্যন্ত। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে (টিএসসি ) উৎসব উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আখতারুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন টিএসসি’র উপদেষ্টা অধ্যাপক ড. সৌমিত্র শেখর ও ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। সভাপতিত্ব করেন সাবরিনা সুলতানা চৌধুরী।
এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন নাট্য ব্যক্তিত্ব মাসুম রেজা, অভিনেত্রী ত্রপা মজুমদার ও মাহতাব উদ্দিন আরজু। উৎসবে মঞ্চস্থ হবে তিনটি নাটক। নাটকগুলো হচ্ছে আমিনা সুন্দরী, ক্রাচের কর্নেল ও নিত্য পুরাণ।
উদ্বোধনী দিনে সন্ধ্যা ৬টায় টিএসসি মিলনায়তনে মঞ্চস্থ হয় থিয়েটার আর্ট ইউনিটের প্রযোজনা নাটক ‘আমিনা সুন্দরী’। এই নাটকটিতে নারীর সাথে বৈষম্যমূলক নানা ইতিহাস তুলে ধরা হবে। বিগত তিনশত বছরে নারী সমাজকে এই দেশে পেছনে ফেলে রাখার নানা চিত্র এতে উঠে আসবে। লোককাহিনী ও ভেলুয়া সুন্দরী অবলম্বনে নাটকটি রচিত।
আজ ২১ নভেম্বর বুধবার সন্ধ্যা ৬টায় মঞ্চস্থ হবে রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিয়ে কথাসাহিত্যিক শাহিদুজ্জামান রচিত নাটক ‘ক্রাচের কর্নেল’। এটি নাট্যদল বটতলার প্রযোজনা। উৎসবের শেষ দিনে দেশ নাটক দলের প্রযোজনা ‘নিত্য পুরাণ’ মঞ্চস্থ হবে।
উৎসবের নাটকগুলো উপভোগের জন্য দর্শকদের টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক ইত্তেফাক, রেডিও আম্বার, সারা বাংলা ও যমুনা টিভি।
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী







