ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ৮:৩৪:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

ঢাবির আন্দোলনকারীদের ক্লাসে ফেরার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩৭ পিএম, ২৫ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে টানা ছয় দিনের কর্মসূচির পর প্রশাসনের আশ্বাসে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের মুখপাত্র ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী শাকিল মিয়া বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

তিনি বলেন, সাত কলেজের অধিভুক্তির সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে কমিটি গঠন করেছে, সেটাকে আমরা স্বাগত জানাই। কর্তৃপক্ষের এই আশ্বাসে আমরা ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমাদের অন্যান্য কর্মসূচি চলমান থাকবে। প্রশাসনের দেওয়া আশ্বাসকে পর্যবেক্ষণে রেখে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করব।

এসময় আগামী রবিবার রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন তিনি।

শাকিল মিয়া বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সাত কলেজ অধিভুক্তি বাতিল না করে বা কালক্ষেপণ করে, তবে আবার কঠোর আন্দোলনে যাবো আমরা।

সাত কলেজের অধিভুক্তি নিয়ে উদ্ভূত সমস্যা সমাধানে কার্যকর সুপারিশ দিতে বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১১ সদস্যের একটি কমিটি গঠন করেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদকে আহ্বায়ক করে গঠিত কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে সুপারিশ দিতে বলা হয়েছে।

-জেডসি