ঢাবির আরো ৬৩ শিক্ষার্থী আজীবন বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৭ পিএম, ১৪ জানুয়ারি ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ভর্তি জালিয়াতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো ৬৩ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এছাড়া আরও ৯ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদেরকে আগামী সাত দিনের মধ্যে কারণ দর্শানো নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের বৈঠকের এ সিদ্ধান্ত হয়েছে।
জালিয়াতির ঘটনায় এ নিয়ে আজীবন বহিস্কৃত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াল ৭৮ জনে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফাঁস মামলায় ১২৫ জনকে আসামি করে চার্জশিট দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি। আসামিদের মধ্যে ৮৭ জনই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ ঘটনায় জড়িত ১৫ জনকে আগেই আজীবন বহিস্কার করেছিল কর্তৃপক্ষ। বাকিদের কারণ দর্শাতে নোটিশ দেয়। জবাব সন্তোষজনক না হওয়ায় আজ ৬৩ জনকে স্থায়ী বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
২০১৭ সালে এই তদন্ত শুরু হয়। গ্রেফতার হয় ৪৭ জন। প্রকাশ পায় ভর্তি জালিয়াতির চাঞ্চল্যকর সব তথ্য। আজীবন বহি:স্কারের সিদ্ধান্তের মাধ্যমে জালিয়াতির বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থান নিশ্চিত করতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
-জেডসি
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও




