ঢাবির বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শুক্রবার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৮ পিএম, ১১ মে ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০২২-২৩ সেশনের স্নাতক ভর্তিতে বিজ্ঞান অনুষদের পরীক্ষা আগামীকাল শুক্রবার (১২ মে) সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। চলবে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিসের তথ্য মতে, এবার ঢাবির ৫ হাজার ৯৬৫ আসনে ভর্তি পরীক্ষা হচ্ছে। এরমধ্যে বিজ্ঞান ইউনিটে মোট আসন ১ হাজার ৮৫১টি। যার মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৭৭৫টি, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য যথাক্রমে ৫১ এবং ২৫টি আসন বরাদ্দ রয়েছে।
বিজ্ঞানে ১ হাজার ৮৫১টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ২৭ হাজার ৭৫টি। আসন প্রতি লড়াই হবে প্রায় ৬৯ জনের।
এদিকে ভর্তি পরীক্ষা ঘিরে গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা দিকনির্দেশনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে পরীক্ষার দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়কসমূহে গাড়ি পার্কিং না করে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল খেলার মাঠ, কেন্দ্রীয় খেলার মাঠ এবং বাংলা একাডেমি সম্মুখস্থ সোহরাওয়ার্দী উদ্যানে পার্কিং করার জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অন্যদিকে পরীক্ষার সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাকসুদুর রহমান। তিনি জানিয়েছেন, আগের দিনগুলোর মত আমাদের সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তার বিষয়টি আগের মতই তদারকি করা হচ্ছে।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

