ঢাবির সাবেক অধ্যাপক হত্যায় গ্রেপ্তার আসামি রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৯ পিএম, ১৫ জানুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
গাজীপুরের কাশিমপুরের পানিশাইল এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা গাফ্ফারকে (৭১) হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার সকালে মামলার তদন্ত কর্মকর্তা আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করলে গাজীপুর মেট্রোপলিটন আদালতের বিচারক মেহেদি পাবেল তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামি আনারুল ইসলাম (২৫) গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বুজুর্গ গ্রামের আনসার আলীর ছেলে। তিনি অধ্যাপকের বাড়ির নির্মাণকাজের ঠিকাদার ছিলেন।
কাশিমপুর থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা শেখ মিজানুর রহমান বলেন, ঢাকার সূত্রাপুরের কাগজিতলা এলাকার মৃত কিবরিয়া উল খালেকের স্ত্রী সাইদা গাফ্ফার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তিনি গাজীপুর মহানগরের পানিশাইল এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের আবাসিক এলাকায় বাড়ি নির্মাণের কাজ করছিলেন। নির্মাণকাজ দেখাশোনার জন্য আবাসন এলাকার পাশেই একটি ভবনে ভাড়া থাকতেন তিনি।
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) জাকির হাসান প্রথম আলোকে বলেন, আনারুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, টাকাপয়সার জন্যই সাইদা গাফ্ফারকে হত্যা করা হয়েছে। তাঁর কাছ থেকে ২ হাজার ৬৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকালে কাশিমপুরের পানিশাইল পলাশ হাউজিংয়ের একটি জঙ্গল থেকে সাইদা গাফ্ফারের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ১১ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






