ঢাবির ৬৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫২ পিএম, ৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার
ঢাকা বিশ্ববিদ্যলয়ে ভর্তি জালিয়াতির ঘটনায় ৬৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ২০১২-১৩ শিক্ষাবর্ষ থেকে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ পর্যন্ত জালিয়াতির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন এসব শিক্ষার্থী। তারা সবাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অভিযোগপত্রভুক্ত আসামি।
আজ মঙ্গলবার ভর্তি জালিয়াতির ঘটনায় গঠিত শৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়াও সাময়িকভাবে বহিষ্কারকৃত এসব শিক্ষার্থীকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না- এই মর্মে কারণ দর্শাতেও নির্দেশ দিয়েছে শৃঙ্খলা কমিটি।
এদিকে শিক্ষার্থীদের বহিষ্কার প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন,‘গোয়েন্দারের দেওয়া তথ্যের ভিত্তিতে যাচাই-বাছাই করে শৃঙ্খলা পরিষদের সভায় আমরা ৬৯ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। তারা যদি নিরপরাধ হয়ে থাকে তাহলে তা প্রমাণের সুযোগ আছে। ভর্তি জালিয়াতির সঙ্গে যুক্ত এই ৬৯ জন সাত কার্যদিবসের মধ্যে তাদের কেন স্থায়ী বহিষ্কার করা হবে না-সে বিষয়ে কারণ দর্শাতে পারবে।’
এর আগে এ ঘটনায় ১৫ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি জালিয়াতির ঘটনায় এ পর্যন্ত মোট ৮৪ শিক্ষার্থীকে বহিষ্কার করা হলো।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







