ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৮:১৪:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

ঢাবি ‘ক’ ইউনিটের ফল প্রকাশ, ৮৭ শতাংশই ফেল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:৩৩ পিএম, ৬ অক্টোবর ২০১৮ শনিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদের অধীন ‘ক’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষায় ৮৭ শতাংশই ফেল করেছে। পাস করেছে মাত্র ১৩.৪ শতাংশ।

 

এ পরীক্ষায় এবার অংশ নেন ৭৭ হাজার ৫৭২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এর মধ্যে পাস করে ১০ হাজার ১১৭ জন। ক ইউনিটের অধীনে আসন রয়েছে ১ হাজার ৭৫০টি।



বুধবার বেলা ১টায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন। পরীক্ষার বিস্তারিত ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd জানা যাবে। এ ছাড়া DU KA লিখে রোল নম্বর লিখে 16321 নম্বরে send করে ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে।



পাসকৃত শিক্ষার্থীরা আগামী ১৭ অক্টোবর হতে ৩১ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পছন্দ তালিকা পূরণ করতে পারবে। কোটায় আবেদনকারী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম ৮ অক্টোবর থেকে হতে ১১ অক্টোবরের মধ্যে কলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবরের মধ্যে কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।