ঢাবি'র ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আবারো
শিক্ষা ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:৫০ পিএম, ১ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার
প্রশ্নফাঁসের অভিযোগে বাতিল হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। এতে আগের পরীক্ষায় উত্তীর্ণ ১৮ হাজার ৪৬৩ জন ভর্তিচ্ছুরাই শুধু অংশ নিতে পারবে। শুক্রবার বিকালে ঢাবির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা গ্রহণ করা হবে। ১৬ নভেম্বর (শুক্রবার), বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত প্রচলিত পদ্ধতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গত ১২ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। এ ঘটনায় ১৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়। এই কমিটি গত ১৫ অক্টোবর রাতে উপাচার্যের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। তারা পরীক্ষার দিন সকাল ৯টা ১৭ মিনিটে একজন ভর্তিচ্ছুর মেসেঞ্জারে ৭২টি প্রশ্ন আসার প্রমাণ পেয়েছেন।
তদন্ত কমিটি প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া সত্ত্বেও ১৬ অক্টোবর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার ফল প্রকাশ করে। এই দিন আইন বিভাগের এক শিক্ষার্থী পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে অনশন শুরু করেন। সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময় বেধে দেয়। ছাত্রলীগ যাচাই-বাছাই সাপেক্ষে আবার পরীক্ষা নেওয়ার দাবিসহ চার দফা দাবি জানায়। এর পরিপ্রেক্ষিতে ডিনস কমিটির সভা ডেকে উত্তীর্ণদের পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার







