ঢামেকে ভুয়া চিকিৎসক সেজে চুরি করতেন মুনিয়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩১ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
নীলক্ষেত থেকে অ্যাপ্রোন ও মিটফোর্ড থেকে স্টেথোস্কোপ কিনে নেন মুনিয়া খান রোজা (২৫)। এরপর ঢাকা মেডিকেল থেকে বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিয়ে যান। অ্যাপ্রোন পরে চিকিৎসদের কক্ষে ঢুকে সুযোগ পেলে মোবাইল অন্যান্য সামগ্রী চুরি করেন। শনিবার এমনই একজনকে গ্রেপ্তার করেছে ঢামেক কর্তৃপক্ষ। গ্রেপ্তারের পর জানা গেছে মুনিয়া কোনো চিকিৎসকই নন।
শনিবার ( ২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের নতুন ভবনে (আইসিইউ) এর সামনে ঘোরাফেরা করার সময় নতুন ভবনের দায়িত্বে থাকা আনসার সদস্যে এপিসি জামানের নজরে আসে, এরপর থেকে তাকে ফলো করতে থাকে। ভুয়া চিকিৎসক মুনিয়াকে, পরে রাত সাড়ে ৯ টার দিকে তাকে আটক করে পুরাতন ভবনের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
মুনিয়া প্রথমে নিজেকে এমবিএস গাইনি চিকিৎসক হিসেবে দাবি করেন। তিনি ২০২০ সালে সুত্রাপুর এর ন্যাশনাল হাসপাতাল থেকে এমবিবিএস গাইনি বিভাগ নিয়ে পাশ করেন বলে তিনি জানান এবং দুই মাস আগে ঢাকা মেডিকেল গাইনি ওয়ার্ডে যোগদান করেন। পরে রাত বারোটার দিকে প্রশাসনের চাপে পড়ে সত্য প্রকাশ করেন। তিনি ঢাকা মেডিকেল থেকে বেসরকারি হাসপাতালগুলিতে রোগী ভাগিয়ে নিয়ে যান।
মুনিয়া আরও বলেন, আমি ভয়ে প্রথমে বলেছিলাম- আমি ঢাকা মেডিকেলের গাইনি বিভাগের চিকিৎসক। কিন্তু আমার ভুল আমি বুঝতে পেরেছি। সত্যিকার অর্থে আমি কোনো চিকিৎসক না। আমি নীলক্ষেত থেকে ৫৫০ টাকা দিয়ে অ্যাপ্রন কিনি এবং ২০০ টাকা দিয়ে আইডি কার্ড তৈরি করি যার নং h -126। আমি ঢাকা মেডিকেল থেকে বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিয়ে যাই। এ ছাড়া অ্যাপ্রন পরে ডাক্তারদের অগোচরে রুমে ঢুকে তাদের মোবাইল ও অন্যান্য সামগ্রী হাতিয়ে নেই।
এদিকে, আটকের পর নিজের ভুল স্বীকার করে এবারের মত ক্ষমা করে দিতে বলেন তিনি, বলেন, আমি আর জীবনে এ ধরনের কাজ করব না।
পরে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য পিসি উজ্জ্বল বেপারী ও এপিসি জামান ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: বাচ্চু মিয়ার কাছে ভুয়া চিকিৎসক মুনিয়াকে হস্তান্তর করা হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, অভিযুক্ত ভুয়া নারী চিকিৎসককে নারী আনসার সদস্যদের পাহারায় নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে তারাই ব্যবস্থা নিবেন।
ঢাকা মেডিকেলের আনসার প্লাটন কমান্ডার (পিসি) মো. উজ্জ্বল ব্যাপারী বলেন, মেডিকেলের নতুন ভবনের নিবিড় পরিচর্যা কেন্দ্রে এক নারীকে সন্দেহ হলে সিসিটিভি ফুটেজ দেখে তাকে আটক করি। তিনি চিকিৎসক সেজে রোগী ভাগিয়ে নেওয়ার পাশাপাশি মোবাইলসহ অন্যান্য সামগ্রী চুরি করে থাকেন বলে আমাদের ধারণা।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০





