মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৪ পিএম, ৩ জুন ২০২৬ বুধবার
মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
রাজধানীর মিরপুরে একা বসবাসরত বৃদ্ধা নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তার ছেলে হিসেবে আলোচিত যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেন, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে এবং প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ বুধবার (৩ জুন) সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, “বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। আমরা আগে যাচাই করে দেখছি এটি সত্যিই তার মাকে কেন্দ্র করে কি না। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে।”
বর্তমানে অভিযুক্ত হিসেবে আলোচিত এ কে এম আনিসুর রহমান মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ও পারিবারিক দায়িত্ব পালনের বিষয়টি প্রশাসনের নজরে এসেছে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, বাবা-মায়ের ভরণ-পোষণ সংক্রান্ত বিদ্যমান আইন অনুযায়ী কোনো ধরনের অবহেলা প্রমাণিত হলে সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার নৈতিক দায়বদ্ধতার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে আনিসুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও গত রাত থেকে তিনি ফোন ধরেননি বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে রাজধানীর মিরপুর-১১ এলাকায়, যেখানে রোববার (৩১ মে) জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে একটি ফ্ল্যাট থেকে নুরজাহান বেগমের পচা-গলা মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্র ও প্রতিবেশীদের অভিযোগ, দীর্ঘদিন তিনি একাই সেখানে বসবাস করতেন এবং মৃত্যুর বিষয়টি সময়মতো কাউকে জানানো হয়নি।
তবে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির জানান, ওই বাসায় বৃদ্ধা তার মেয়ের সঙ্গে থাকতেন এবং বাসার পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর।
তিনি আরও জানান, নুরজাহান বেগমের এক ছেলে যুগ্ম-সচিব, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। পরিবারের সদস্যদের অবস্থান ও যোগাযোগহীনতা নিয়েও তদন্ত চলছে।
ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। প্রশাসন জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন








