ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ১৮:২২:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা আজ আজ লক্ষ্মীপূজা স্বর্ণের দামে টানা তিন দফায় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকিয়া আফজাল আর নেই

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২২ এএম, ৫ এপ্রিল ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং বাংলাদেশ নারী উদ্যোক্তা ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রোকিয়া আফজাল রহমান আর নেই। তার বয়স হয়েছিল ৮২ বছর।

বুধবার ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে মারা যান তিনি। 

রোকিয়া আফজাল রহমান দ্য ডেইলি স্টারের মালিকানাধীন মিডিয়াওয়ার্ল্ড লিমিটেডের চেয়ারপারসন ছিলেন। তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছে ডেইলি স্টার অনলাইন।

তিনি ২ মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত রোকিয়া আফজাল রহমান মিডিয়া স্টারের শেয়ারহোল্ডার পরিচালক এবং এবিসি রেডিওর শেয়ারহোল্ডার পরিচালক ছিলেন।

আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তার মরদেহ ঢাকায় এসে পৌঁছাবে।