তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সঠিক তথ্য জানতে হবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৪ পিএম, ২৭ এপ্রিল ২০১৯ শনিবার
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সঠিক তথ্য জানা এবং প্রযুক্তির নেতিবাচক দিক পরিহারের মধ্য দিয়ে সুন্দর সমাজ প্রতিষ্ঠায় অবদান রাখতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ শনিবার কুমিল্লা টাউন হলে পথিকৃত সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী তরুণ উদ্যোক্তা সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
পথিকৃত সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ডা. মো. আতাউর রহমান জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. তোফায়েল আহমেদ, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. রুহুল আমিন ভূইয়া, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক রতন কুমার সাহা, কুমিল্লা সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিলকিস আরা বেগম প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানের শুরুতে তরুণ শিশু-কিশোরদের পরিবেশনায় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। স্বাগত বক্তব্য দেন সম্মেলনের চেয়ারম্যান শহীদুল হক স্বপন।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার জনবান্ধব ও তরুণবান্ধব সরকার। সরকার এদেশের তরুণ সমাজের কাজের উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে নিরন্তরভাবে কাজ করে চলেছে।
তিনি তরুণ উদ্যোক্তাদের মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদের আত্মনির্ভরশীল হয়ে দক্ষতার সাথে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।
ডা. দীপু মনি দেশের প্রাচীনতম ইতিহাস ঐতিহ্যের কৃষ্টি ও সভ্যতাকে ধারণ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসতে তরুণ উদ্যোক্তাদের পরামর্শ দেন।
তিনি বলেন, সন্ত্রাস, জ্বালাও পোড়াও রাজনীতি থেকে দূরে থেকে ইতিবাচক মনোভাব নিয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে।
তিনি মাদক প্রতিরোধে সোচ্চার থাকতে তরুণসমাজের প্রতি আহ্বান জানান।
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন



