তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৪ পিএম, ৩০ অক্টোবর ২০২৬ শুক্রবার
তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
যে বয়সে শিশুরা কথা বলা ও হাঁটাচলা শেখার মধ্যেই ব্যস্ত থাকে, সেই বয়সেই তবলার ছন্দে সবাইকে অবাক করে দিয়েছে ভারতের ছোট্ট শিশুকন্যা স্বরশ্রী হেগড়ে। মাত্র ২ বছর ১০ মাস বয়সেই তবলার ১২টি তাল মুখে আবৃত্তি করার পাশাপাশি সেগুলো বাজিয়েও রেকর্ড গড়েছে সে। এমন ব্যতিক্রমী প্রতিভার স্বীকৃতি হিসেবে জায়গা করে নিয়েছে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে।
ভারতের কর্ণাটক রাজ্যের উত্তর কন্নড় জেলার হননাভর এলাকার বাসিন্দা স্বরশ্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার তবলা বাজানোর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই শিশুটির অসাধারণ প্রতিভা নিয়ে প্রশংসায় মেতেছেন নেটিজেনরা।
ভারতীয় শাস্ত্রীয় সংগীতে তাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতিটি তালের রয়েছে আলাদা মাত্রা, ছন্দ ও গঠনের ধরন। এসব তাল আয়ত্ত করতে দীর্ঘদিনের অনুশীলন ও মনোযোগ প্রয়োজন। অথচ তিন বছর বয়স পূর্ণ হওয়ার আগেই ১২টি তাল মনে রাখা, মুখে আবৃত্তি করা এবং তবলায় সেগুলো বাজানোর দক্ষতা দেখিয়েছে স্বরশ্রী।
ছোট্ট এই শিশুর তবলার প্রতি আগ্রহের পেছনে রয়েছেন তার বাবা গুরুরাজ হেগড়ে আদুকালা। তিনি পেশায় একজন তবলা বাদক এবং ৫০ জনেরও বেশি শিক্ষার্থীকে এই বাদ্যযন্ত্র শেখান। অন্যদিকে, স্বরশ্রীর মা শ্রিলতা হেগড়ে ইংরেজি সাহিত্যের অধ্যাপক হওয়ার পাশাপাশি হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের শিল্পী। স্বামী-স্ত্রী দুজন মিলে নিজেদের এলাকায় একটি সংগীত শিক্ষাপ্রতিষ্ঠানও পরিচালনা করেন।
বাবাকে শিক্ষার্থীদের তবলা শেখাতে দেখেই বাদ্যযন্ত্রটির প্রতি আকৃষ্ট হয় স্বরশ্রী। মেয়ের আগ্রহ বুঝতে পেরে তার বাবা-মা দুটি ছোট আকারের তবলা তৈরি করিয়ে দেন, যাতে সে নিজের মতো করে অনুশীলন করতে পারে। সেই ছোট্ট আগ্রহ থেকেই ধীরে ধীরে সংগীতচর্চার শুরু।
এভাবেই বাবাকে দেখে তবলার প্রতি জন্ম নেওয়া ভালোবাসা একসময় অসাধারণ সাফল্যে রূপ নেয়। মাত্র ২ বছর ১০ মাস বয়সে ১২টি তাল বাজানো ও আবৃত্তি করে রেকর্ড বইয়ে নাম লেখানো স্বরশ্রী এখন পরিবার ও নিজ এলাকার মানুষের গর্ব।
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি







