তরুণরাই আগামীর আলোকিত মানবিক বিশ্ব গড়বে: স্পিকার
বাসসঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৭ পিএম, ৪ মার্চ ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আজকের তরুণরাই আগামীর আলোকিত মানবিক বিশ্ব গঠন করবে।
তিনি বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তরুণ শিক্ষার্থীদের চিন্তা ও মননে পরমত সহিষ্ণুতা, সকলের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান এবং দেশপ্রেমর মত মৌলিক মূল্যবোধগুলো গেঁথে দিতে হবে।
স্পিকার আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে’র টিএসসি মিলনায়তনে ঢাকা ইউনিভার্সিটি সোসিওলোজি এলামনাই রিইউনিয়ন ‘প্রাণের মেলা ২০২৩’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ঢাকা ইউনিভার্সিটি সোসিওলোজি এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. কামাল আবদুল নাসের চৌধুরী’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে এলামনাই অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব ড. ফেরদৌস জামান স্বাগত বক্তব্য রাখেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সাদেকা হালিম, উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আখতারুজ্জামান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক ও সাবেক সিনিয়র সচিব আখতার হোসেন অনুষ্ঠানে বক্তৃতা করেন।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। প্রধানমন্ত্রী জলবায়ুর বিরূপ প্রভাব থেকে দেশকে মুক্ত রাখতে বদ্বীপ পরিকল্পনা-২১০০ গ্রহণ করেছেন।
তিনি বলেন, প্রতিটি এলামনাই রিইউনিয়নে প্রবীণ ও নবীনের মাঝে এক অপূর্ব যোগসূত্র রচিত হয়, যা সমাজকে এগিয়ে নিতে ভূমিকা রাখে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে এলামনাইরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যে প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন, তা আগামীতেও অব্যাহত রাখতে হবে।
সোসিওলোজি এলামনাই অ্যাসোসিয়েশনের অনুদান ও বৃত্তি প্রদানসহ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়তা প্রদানের বিষয়টিকে প্রশংসনীয় উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়ে স্পিকার বলেন, এই অ্যাসোসিয়েশনকে সমাজবিজ্ঞান বিভাগসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও গঠনমূলক কার্যক্রমে সহায়তা করার প্রয়াস নিতে হবে।
তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে নিজস্ব অবস্থান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবার জন্য সচেতনভাবে কাজ করতে হবে।
স্পিকার এসময় ঢাকা ইউনিভার্সিটি সোসিওলোজি এলামনাই রিইউনিয়নের শুভ উদ্বোধন করেন এবং সমাজবিজ্ঞান বিভাগ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন৷
এ অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি সোসিওলোজি বিভাগের এ্যালামনাইগণ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











