তসলিমা নাসরিনের বই বেশি চলে: মেহেরান সানজানা
শারমিন সুলতানা | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২১ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
প্রকাশক মেহেরান সানজানা। ছবি : উইমেননিউজ২৪.কম
মেহেরান সানজানা মিডিয়া লাইনে কাজ করছেন দীর্ঘদিন ধরে। মিডিয়ার কাজের সূত্র ধরেই জানাশোনা প্রবীণ লেখক থেকে শুরু করে তরুণ প্রগতিশীল লেখকদের সঙ্গে। আর এই জানাশোনা থেকেই প্রকাশনা প্রতিষ্ঠান দেওয়ার পোকা ঢোকে মাথায়।
তবে সব্যসাচী প্রকাশনের স্বত্বাধিকারী মেহেরান সানজানার বইয়ের প্রতি ভালোবাসা ছিল সেই ছোটবেলা থেকেই। ভালোবাসতেন বই পড়তে। কথায় কথায় স্মৃতিচারণ করলেন সেই স্কুল জীবনের। স্কুলের পড়া বাদ দিয়ে পড়তেন গল্প, উপন্যাস। আর সেটার জন্য যে মায়ের কাছে কতো বকুনি খেয়েছেন তার ইয়ত্তা নেই। কখনো সখনো পিটুনিও খেতে হয়েছে তাকে। তবুও থেমে থাকেনি সাহিত্য চর্চা। পড়ালেখার পাশাপাশি সমান তালে চালিয়ে গেছেন তিনি লেখালেখি। লিখতেও ভালোবাসেন তিনি। তবে এখন পর্যন্ত কোন বই বের হয়নি।
ভবিষ্যতে তার কোনো লেখা বই আকারে আসবে কিনা জানতে চাইলে উইমেননিউজ২৪.কম-কে তিনি বলেন-আমি মাঝে মঝে টুকটাক গল্প ও কবিতা লিখি। এখনো লেখায় সেভাবে হাত পাঁকাতে পারিনি। তবে হ্যাঁ ভবিষ্যতে ইচ্ছা আছে আমার লেখাগুলোকে বই আকারে বের করার।
সব্যসাচী প্রকাশনা থেকে এবারে কতোটি বই বের হয়েছে জানতে চাইলে জানান-জিয়াউর রহমান জিয়ার নির্বাচিত গান কবিতা, সজল জাহিদের লাদাখ ভ্রমণের উপর লেখা ভ্রমণ কাহিনী পার্পল ড্রিম, সুরাইয়া সুলতানার তুমি আমার প্রথম কদম ফুলসহ মোট চারটি বই এসেছে। তবে ছাপার কাজ চলছে আরো কিছু বইয়ের।
কথা বলতে বলতেই বাড়ে ক্রেতা সমাগম। ক্রেতাদের মধ্যে কয়েক জনকে দেখলাম তসলিমা নাসরিনের গল্প বইটির খোঁজ করছে। ক্রেতা চলে যেতেই জানতে চাইলাম বইটি এবারের বই মেলায় প্রকাশিত হয়েছে কিনা।
প্রকাশক মেহেরান সানজানা বললেন-তসলিমা নাসরিনের কবিতার বই প্রকাশিত হয়েছে গতবারের বই মেলায়। এখন তো তসলিমা নাসরিনের বই খুব একটা প্রকাশিত হয় না আমাদের দেশের প্রকাশনাগুলো থেকে। এজন্য গতবারেও যেমন বেশি চাহিদা ছিলো বইটির এবারেও তেমন এই বইটির চাহিদাই সবচেয়ে বেশি।
গত চার বছর ধরে মেহেরান সানজানা প্রকাশনা ব্যবসার সাথে জড়িত আছেন। তেমন প্রতিবন্ধকতার মুখোমুখি তাকে হতে হয়নি। তাছাড়া এই ব্যবসাতে স্বামীর পুরোপুরি সহযোগিতা পাচ্ছেন বলেও জানান তিনি।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল

