তানজানিয়া: পুরুষ এমপিদের খৎনার পরামর্শ এক নারীর
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১২ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার
ফাইল ছবি
খৎনার পরামর্শে বিভক্ত হয়ে পড়েছেন সংসদ সদস্যরা। তানজানিয়াতে পুরুষ সাংসদদের খৎনার পরামর্শ দিয়েছেন তাদেরই একজন নারী সহকর্মী।
সংসদ অধিবেশনে এক বিতর্কের সময় জ্যাকলিন এঙগনিয়ানি বলেছেন যেসব পুরুষ সংসদ সদস্যের খৎনা করানো নেই তাদের অবিলম্বে সেটি করিয়ে নেয়া উচিৎ।
তার এই পরামর্শে বিভক্ত হয়ে পড়েছেন সংসদ সদস্যরা। কিছু সংসদ সদস্য এই পরামর্শকে ব্যক্তি স্বাধীনতা বিরোধী ও অমার্জিত পরামর্শ বলে অভিহিত করেন।
আফ্রিকার অন্যান্য দেশেও একই ব্যাপারে উৎসাহিত করা হচ্ছে। আর এর সাথে সম্পর্ক রয়েছে এইচআইভির জীবাণু সংক্রমণের।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে খৎনার মাধ্যমে এইচআইভি জীবাণু ছড়ানোর ঝুঁকি ৬০ শতাংশ কমিয়ে আনা সম্ভব এমন জোরালো প্রমাণ রয়েছে।
খৎনার সময় পুরুষদের যৌনাঙ্গের ত্বকের বাড়তি যে অংশটি ফেলে দেয়া হয়, সেখান থেকে এইচআইভি জীবাণু বেশি প্রবেশ করার সুযোগ পায় বলে গবেষকরা মনে করেন।
আফ্রিকার অন্যান্য দেশেও পুরুষদের একই ব্যাপারে উৎসাহিত করা হচ্ছে। যৌন সম্পর্কের মাধ্যমে ছড়ানো অন্যান্য জীবাণুর ক্ষেত্রেও বিষয়টি কিছুটা একই রকম।
তাই খৎনা এইচআইভি সংক্রমণ পুরোপুরি বন্ধ না হলেও কমাতে সাহায্য করে বলে মনে করা হয়। তবে এটি বেশি কাজ করে নারীদের সাথে যে পুরুষরা যৌন সম্পর্ক করেন তাদের ক্ষেত্রে। সমকামী পুরুষদের ক্ষেত্রে এটি কতটা কাজ করে সে নিয়ে সন্দেহ রয়েছে।
২০০৮ সালে পাশের দেশ কেনিয়াতে স্বেচ্ছায় খৎনা করিয়ে একটি ক্যাম্পেইনে অংশ নিয়েছিলেন সেখানকার অনেক সংসদ সদস্য।দেশের অন্যান্য পুরুষদের এব্যাপারে উৎসাহিত করতে তারা এমনটা করেন। আফ্রিকাতে এইচআইভি জীবাণু সংক্রমণ ও এইডস একটি মারাত্মক সমস্যা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব মতে বিশ্বের মোট এইচআইভি আক্রান্ত ব্যক্তির প্রায় ৭০ শতাংশের বাস আফ্রিকাতে। এইডস থেকে মৃত্যুর ৭২ শতাংশ আফ্রিকাতে। তানজানিয়াতে প্রাপ্ত বয়স্ক জনগোষ্ঠীর ৫ শতাংশ এই জীবাণুতে আক্রান্ত। এটি আফ্রিকার সবচাইতে ভয়াবহ জনস্বাস্থ্য ঝুঁকি বলে বিবেচিত।
- নব্বই দশকের প্রেম-স্মৃতি নিয়ে কোয়েলের নতুন যাত্রা
- বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ











