তাপপ্রবাহ নিয়ে যে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩০ এএম, ১৪ মে ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
সারা দেশে আবারও তাপপ্রবাহ দেখা দিবে। আগামী বুধবার থেকেই এ তাপপ্রবাহ অনুভূত হবে। তবে সাথে বৃষ্টিপাত থাকবে। গত এপ্রিলের মতো এ তাপপ্রবাহ তীব্র হবে না। আবহাওয়া অফিস এমনই পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান বলেন, আগামী এক সপ্তাহে দেশের পশ্চিম ও মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে, এর ব্যাপ্তি সারা দেশে থাকবে না। দেশের পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে সীমাবদ্ধ থাকবে। এ সময় খুলনা, বরিশাল, ঢাকা বিভাগে আবারও গরম বাড়তে পারে।
তিনি জানান, আগামী ২০ তারিখের পর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। লঘুচাপটা তৈরি হওয়ার পর আসলে জানা যাবে এটা কোন কোন এলাকার ওপর দিয়ে বয়ে যাবে।
আবহাওয়া অফিস আরও বলছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তার লাভ করে আছে। যা আগামীতে আরও ঘনিভূত হতে পারে।
প্রায় এক মাসের দীর্ঘ তাপপ্রবাহ শেষে ২ মে থেকে দেশে বৃষ্টি শুরু হয়। যা পরবর্তীতে সারা দেশে বিস্তার লাভ করে। এখন চট্টগ্রাম বিভাগ ছাড়া সব বিভাগেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির প্রভাব মে মাসের মধ্য ভাগ থেকে কমবে।
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু







